1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

‘কল্কি ২’–এ কমল হাসানের আকাশচুম্বী পারিশ্রমিক

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৫ Time View

ভারতীয় চলচ্চিত্রের বড় বাজেটের সায়েন্স ফিকশন সিনেমা কল্কি ২৮৯৮ এডি–এর সিক্যুয়েল নিয়ে আবারও আলোচনায় এসেছে তারকাদের পারিশ্রমিক। বিশেষ করে কিংবদন্তি অভিনেতা কমল হাসান–এর পারিশ্রমিক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

খবর অনুযায়ী, সিনেমাটির দ্বিতীয় কিস্তিতে তিনি ১৫০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন, যা তাকে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের তালিকায় শীর্ষে তুলে দিয়েছে।

চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা যুগি সেতু দাবি করেছেন, সিনেমাটির জন্য কমল হাসানের ২০ দিনের শুটিং শিডিউল থাকলেও তিনি মাত্র ১০ দিন শুটিং করেছেন।

এই হিসাবে তার দিনপ্রতি পারিশ্রমিক প্রায় ১৫ কোটি রুপি, যা ভারতীয় সিনেমায় বিরল একটি রেকর্ড।

সিনেমাটিতে কমল হাসানকে দেখা গেছে এক শীর্ণ-জীর্ণ দৈত্যসদৃশ খলচরিত্রে। পর্দায় তার উপস্থিতি তুলনামূলক কম হলেও গল্পের জন্য চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানা গেছে।

একই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। বিভিন্ন অ্যাকশন দৃশ্যেও তাকে দেখা গেছে। তবে পারিশ্রমিক হিসেবে তিনি পেয়েছেন প্রায় ২০ কোটি রুপি।

এদিকে সিনেমার প্রধান চরিত্রে রয়েছেন দক্ষিণ ভারতের সুপারস্টার প্রভাস

২০২৪ সালে মুক্তি পাওয়া কল্কি ২৮৯৮ এডি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। বর্তমানে সিনেমাটির দ্বিতীয় কিস্তির কাজ চলছে, যা মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss