পরীক্ষামূলকভাবে দেশের ১১টি উপজেলায় ২২ হাজার কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আসছে পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইল সদরে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফার্মার্স কার্ড বিষয়ক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
পরীক্ষামূলকভাবে যেসব উপজেলায় এই ‘কৃষক কার্ড’ দেওয়া হবে, সেগুলো হলো— টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর, বোদা, শিবগঞ্জ (বগুড়া), শৈলকুপা (ঝিনাইদহ), নেছারাবাদ (পিরোজপুর), টেকনাফ (কক্সবাজার), আদর্শ সদর (কুমিল্লা), ইসলামপুর (জামালপুর), গোয়ালন্দ (রাজবাড়ী) এবং জুড়ী (মৌলভীবাজার)।
বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মো. আমিনুর রশীদ, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দেশের কৃষকদের সহায়তায় ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.