1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুব খারাপ হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৯ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের মিত্ররা যদি হরমুজ প্রণালী পুনরায় চালু করতে সাহায্য না করে, তাহলে ন্যাটো জোটের ভবিষ্যৎ “খুব খারাপ” হতে পারে। হরমুজ প্রণালী সুরক্ষিত রাখতে সপ্তাহান্তে মিত্র দেশগুলোর প্রতি সহায়তার আহ্বান জানান তিনি।

এর আগে ইসরাইল যুক্তরাষ্ট্রএর যৌথ হামলার পর ইরান গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যা বিশ্ব জ্বালানি বাজারে উদ্বেগ তৈরি করেছে।

রোববার ব্রিটিশ সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যেমন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা করেছে, তেমনি ইউরোপীয় দেশগুলোর কাছ থেকেও তিনি হরমুজ প্রণালী সুরক্ষায় সহায়তা আশা করেন। তার মতে, এই প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়ে গেছে।

ট্রাম্প বলেন, “যদি কোনো প্রতিক্রিয়া না পাওয়া যায় বা কেউ সহায়তা পাঠাতে অস্বীকার করে, তাহলে আমি মনে করি এটি ন্যাটোর ভবিষ্যতের জন্য খুব খারাপ হবে।” তিনি দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে, এই সামরিক জোটটি অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সহায়তার ওপর নির্ভর করে পরিচালিত হয়।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালী থেকে যেসব দেশ সুবিধা পায়, তাদেরই নিশ্চিত করতে হবে যাতে সেখানে কোনো ধরনের বিপর্যয় না ঘটে।

সহায়তার ধরন সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি মাইন সুইপার জাহাজ এবং এমন বাহিনী চান যারা ইরানের উপকূল এলাকায় থাকা “খারাপ পক্ষগুলোকে” সরিয়ে দিতে সহায়তা করবে।

ট্রাম্প জানান, হরমুজ প্রণালী সুরক্ষার বিষয়ে তিনি ইতোমধ্যে সাতটি দেশের সঙ্গে আলোচনা করছেন। একই সঙ্গে তিনি বলেন, ওয়াশিংটন ইরানের সঙ্গে যোগাযোগ রাখছে, তবে সংঘাতের অবসান ঘটাতে তেহরান সত্যিই আন্তরিকভাবে আলোচনায় বসতে প্রস্তুত কি না, সে বিষয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন।

এদিকে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে অনিশ্চয়তা তেলের বাজারে বড় ধরনের প্রভাব ফেলেছে। সরবরাহ ঝুঁকি তৈরি হওয়ায় গত দুই সপ্তাহ ধরে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss