1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

দরকার হলে আবার রাজপথে নামবো: সাদিক কায়েম

নিউজডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৪ Time View

দেশে ‘হাসিনাতন্ত্র’ আর ফিরে আসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। প্রয়োজনে আবার রাজপথে নেমে গণপ্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর রাজু ভাস্কর্য-এর সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডাকসুর ভিপি বলেন, নির্বাচনের পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই সহিংসতার ঘটনা ঘটেছে। মা-বোনদের ওপর নির্যাতন ও ধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটছে। এসব ঘটনার বিচার করতে হবে এবং সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন,
“এ দেশে হাসিনাতন্ত্র আর ফিরে আসতে দেব না। দরকার হলে আবার রাজপথে নামবো। মা-বোনদের ওপর আর নির্যাতন হলে গণপ্রতিরোধ গড়ে তুলবো।”

সাদিক কায়েম আরও দাবি করেন, ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে এবং জনসম্মুখে ধর্ষকের বিচার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss