1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

ডাকসু সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা সর্বমিত্র চাকমার

নিউজডেস্ক
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৭ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্বমিত্র চাকমা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২’-এ দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বহিরাগতদের কান ধরে ওঠবস করানোর দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন সর্বমিত্র চাকমা। এর পরিপ্রেক্ষিতেই তিনি দুঃখ প্রকাশের পাশাপাশি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

‘শারীরিক শিক্ষা কেন্দ্রের ঘটনায় দুঃখ প্রকাশ এবং পদত্যাগের সিদ্ধান্ত’ শীর্ষক পোস্টে সর্বমিত্র চাকমা লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠটি কেবল শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হলেও দীর্ঘদিন ধরে সেখানে বহিরাগতদের অবাধ প্রবেশ একটি গুরুতর নিরাপত্তা সংকটে রূপ নিয়েছে। বহিরাগতদের দ্বারা নারী শিক্ষার্থীদের হয়রানি, মোবাইল ফোন, মানিব্যাগ ও সাইকেল চুরির মতো ঘটনা ঘটছে, যা শিক্ষার্থীদের নিরাপত্তা ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ—দুটোকেই হুমকির মুখে ফেলছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা বারবার প্রশাসনকে বিষয়টি জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মাঠটি এখনো সিসিটিভির আওতায় আনা হয়নি, নিরাপত্তা জোরদার করা হয়নি এবং বহিরাগতদের প্রবেশ রোধেও দৃশ্যমান পদক্ষেপ নেই। ফলে প্রশাসনের নীরবতা ও নিষ্ক্রিয়তায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

সর্বমিত্র চাকমা জানান, ঢাকা মেডিকেল কলেজের বিপরীত পাশের দেয়াল টপকে নিয়মিতভাবে বহিরাগতরা মাঠে প্রবেশ করে। তাদের নিষেধ করা হলেও তারা তা অমান্য করে এবং কখনো কখনো স্টাফদের দিকে ঢিল ছুড়ে পালিয়ে যায়, যা চরম নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত বহন করে।

নিজের কর্মকাণ্ডের ব্যাখ্যা দিয়ে তিনি লেখেন, প্রশাসনিক ব্যর্থতা ও নিরাপত্তাহীনতার মধ্যে পরিস্থিতি সামাল দিতে গিয়ে বহিরাগতদের প্রবেশ ঠেকানোর উদ্দেশ্যে তিনি তাদের কান ধরে ওঠবস করাতে বাধ্য হন। তবে তিনি স্বীকার করেন, এ ধরনের শাস্তি দেওয়া কোনোভাবেই কাম্য ছিল না এবং এর জন্য তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

পদত্যাগের ঘোষণায় সর্বমিত্র চাকমা বলেন,
“একই সঙ্গে আমি ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এটি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত—কারো প্রতি ক্ষোভ বা অভিমান থেকে নয়। শিক্ষার্থীরা যে প্রত্যাশা নিয়ে আমাকে প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছিলেন, আমি তা পূরণ করতে পারিনি বলে মনে করি। প্রশাসনের অসহযোগিতা ও ব্যর্থতার দায় মাথায় নিয়ে আমি পদত্যাগ করছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss