1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

এমপিওভুক্ত ৬ লাখের বেশি শিক্ষক-কর্মচারীর জন্য বড় সুখবর

নিউজডেস্ক
  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮২ Time View

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত ৬ লাখের বেশি শিক্ষক-কর্মচারী এখন থেকে অবসরের ছয় মাসের মধ্যে অবসরকালীন সুবিধা পাবেন। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চের ১৩ পৃষ্ঠার এ রায় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট ছিদ্দিক উল্যাহ মিয়া জানান, এ রায়ের ফলে দীর্ঘদিন ধরে অবসর সুবিধা পেতে ভোগান্তিতে থাকা বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীরা উপকৃত হবেন।

উল্লেখ্য, ২০১৯ সালে রিট দায়েরের পর থেকে শিক্ষক-কর্মচারীরা এ রায়ের অপেক্ষায় ছিলেন। আদালত রায়ে বলেন, ১০ শতাংশ বেতন কর্তনের বিপরীতে অতিরিক্ত সুবিধা নিশ্চিত করতে হবে এবং অবসরের ছয় মাসের মধ্যে সুবিধা প্রদান বাধ্যতামূলক।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss