সংবিধান সংশোধনের লক্ষ্যে ১৭ সদস্যবিশিষ্ট একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। এ কমিটিতে অন্তর্ভুক্তির জন্য বিরোধীদলের কাছ থেকে ৫ জনের নাম চাওয়া হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম কার্যদিবসে তিনি এ তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, প্রস্তাবিত ১৭ সদস্যের কমিটির মধ্যে ১২ জন ট্রেজারি বেঞ্চ থেকে নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৫ জন থাকবেন অন্যান্য দল ও স্বতন্ত্র সদস্যদের মধ্য থেকে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, তারা মূলত “সংস্কার” চেয়েছেন, কিন্তু এখানে “সংশোধন” প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে তাদের আরও আলোচনা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
জবাবে আইনমন্ত্রী বলেন, সরকার “জুলাই সনদ” অনুযায়ী সংবিধান সংশোধনের পথে এগোতে চায়। প্রয়োজন হলে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পরবর্তী অধিবেশন পর্যন্ত অপেক্ষা করা যেতে পারে।
Leave a Reply
You must be logged in to post a comment.