1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

ক্লিন ও গ্রিন ঢাকা গড়তে সরকারের নানা উদ্যোগ

নিউজডেস্ক
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২৩ Time View

রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব তথ্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম রাজধানীকে ক্লিন ও গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রী জানান, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন এবং গ্রাফিতি কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় কোরিয়া-ভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগে মাতাইল ল্যান্ডফিলকে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে বর্জ্যকে “শূন্য বর্জ্য” ব্যবস্থায় নিয়ে আসার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে নগর বনায়নের অংশ হিসেবে মিয়াওয়াকি ও জাপানিজ ফরেস্ট পদ্ধতিতে সবুজায়ন কার্যক্রম চালু করা হচ্ছে। আগামী পাঁচ বছরে সেখানে ৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি জায়গাগুলোতেও বৃক্ষরোপণ করা হবে।

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন এখনো অনেকটা ঢাকা-কেন্দ্রিক। এই চাপ কমাতে সারাদেশে শিল্পায়ন, চিকিৎসা সেবা ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে মানুষ ঢাকামুখী হওয়ার প্রবণতা কমে।

এছাড়া উপকূলীয় খুলনার দাকোপ অঞ্চলের নদীভাঙন সমস্যা সম্পর্কে সরকার অবগত রয়েছে এবং সেখানে টেকসই বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss