দেশের বিভিন্ন অঞ্চলে আজ সন্ধ্যা ৬টার মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। বুধবার (২৯ এপ্রিল) দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এই সতর্কতার আওতায় রয়েছে ঢাকাসহ রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল। এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে, যাতে নৌযানগুলো প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে পারে।
এ অবস্থায় সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, খোলা জায়গা এড়িয়ে চলা এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.