জ্বালানি সংকট মোকাবেলায় মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নতুন পদ্ধতিতে ক্লাস চালুর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
তিনি জানান, সপ্তাহে তিনদিন—শনিবার, সোমবার ও বুধবার সশরীরে (অফলাইন) ক্লাস হবে। আর বাকি দিনগুলোতে অনলাইনে পাঠদান কার্যক্রম চলবে। এ ক্ষেত্রে শিক্ষকরা নিজ নিজ প্রতিষ্ঠানে উপস্থিত থেকে অনলাইন ক্লাস নেবেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী সপ্তাহ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। শুরুতে মহানগর এলাকার যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা বেশি, সেগুলোতে এটি বাস্তবায়ন করা হবে। পরবর্তীতে সফল হলে ধীরে ধীরে সারা দেশে এই পদ্ধতি চালু করা হতে পারে।
তবে তিনি স্পষ্ট করেন, সব প্রতিষ্ঠানে এটি বাধ্যতামূলক করা হচ্ছে না। শিক্ষাব্যবস্থায় কোনো ধরনের বিঘ্ন বা ধস সৃষ্টি হয়—এমন সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।
Leave a Reply
You must be logged in to post a comment.