1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য চলবে না: শিক্ষামন্ত্রী

নিউজডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ Time View

নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য চলবে না এবং কোনো সিন্ডিকেট থাকতে দেওয়া হবে না। মন্ত্রণালয়ের সব কার্যক্রম অ্যাপভিত্তিক করা হবে এবং সময়মতো শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই পৌঁছে দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সচিবালয়ে দ্বিতীয় কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, অতীতে মব তৈরি করে অটো পাস আদায় করা হয়েছে এবং পরীক্ষা বন্ধ করা হয়েছে। আবার ক্লাস ও পরীক্ষা বাদ দিয়ে শিক্ষকরা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। তবে ভবিষ্যতে এসব আর হতে দেওয়া হবে না। আমাদের লক্ষ্য এসব অনিয়ম দূর করে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো।

তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য চলবে না, থাকবে না কোনো সিন্ডিকেট। মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো অ্যাপভিত্তিক করা হবে এবং সময়মতো শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই তুলে দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশে আর নকল বিরোধী অভিযানের প্রয়োজন হবে না। পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

এর আগে তিনি জানান, মন্ত্রিত্বের সময় তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ ছিল না এবং শিক্ষা মন্ত্রণালয়েও দুর্নীতির কোনো স্থান থাকবে না।

তিনি আরও বলেন, শিক্ষা কারিকুলাম রিভিউ করা হবে এবং শিক্ষা খাতকে আধুনিকায়ন করা হবে।

নতুন শিক্ষামন্ত্রী বলেন, দেশে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকেও সরকারি নীতিমালার আওতায় আনা হবে। কোনো ইংলিশ মিডিয়াম স্কুল অপরাধ করলে তাদেরও আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss