1. mdarjuahamed47@gmail.com : Arafath :
  2. arshinagargroup75@gmail.com : ratul :
  3. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

পেরুতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, পাহাড়ি এলাকায় ভূমিধস

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর মধ্যাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে পাহাড়ি এলাকায় ভূমিধস ও পাথর ধসের ঘটনা ঘটেছে। তবে প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল জুনিন শহরের ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ১২৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।

পেরুর জাতীয় জরুরি কার্যক্রম কেন্দ্র (কোয়েন) জানিয়েছে, ভূমিকম্পের কম্পন বিভিন্ন এলাকায় মাঝারি থেকে তীব্রভাবে অনুভূত হয়েছে। রাজধানী লিমা ছাড়াও হুয়ানুকো ও কায়াও অঞ্চলে কম্পন অনুভূত হয়।

স্থানীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, ভূমিকম্পের সময় আতঙ্কিত বাসিন্দারা বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

পেরুর ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হার্নান্দো তাভেরা এএফপিকে বলেন, ভূমিকম্পের ঝাঁকুনি ছিল বেশ তীব্র। এতে পাহাড়ি ঢালে ভূমিধস ও পাথর ধসের ঘটনা ঘটেছে।

এর আগে গত জুলাই মাসে জুনিন অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ওই ঘটনায় ছয়জন নিহত এবং ৩২ জন আহত হন। পাশাপাশি ৫২টি বাড়িঘর ধ্বংস হয়ে যায়।

সাম্প্রতিক ভূমিকম্পের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্য পাওয়া না গেলেও পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2026
Design & Develop BY Coder Boss
Developed by : BDIX ROOT