1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

ন্যাটো মিত্রদের সহায়তা চাইলেন ট্রাম্প, দুবাই বিমানবন্দরের কাছে আগুন নিয়ন্ত্রণে

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১১ Time View

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক হামলা অব্যাহত রয়েছে। রাজধানী তেহরান ছাড়াও হামাদান এবং ইসফাহান শহরে নতুন করে বোমা হামলা চালানো হয়েছে। এরই মধ্যে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের কয়েকটি শহরে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

মার্কিন প্রেসিডেন্টডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে তেহরান এখনো যুদ্ধ শেষ করতে কোনো সমঝোতায় পৌঁছাতে প্রস্তুত নয়। একই সঙ্গে তিনি ন্যাটো মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সমুদ্রপথ হরমুজ প্রণালী পুনরায় নিরাপদ সচল করতে সহায়তা করার জন্য।

এদিকে দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ড্রোন ঘটনার কারণে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এলাকায় আগুন লাগে। পরে দ্রুত সেটি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পাশাপাশি বাহরাইন, কুয়েত, কাতার এবং সৌদি আরব জানিয়েছে, তারা আকাশসীমায় প্রবেশ করা কয়েকটি ড্রোন ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

অন্যদিকে ইসরাইল দক্ষিণ লেবাননসীমান্তে নতুন করে হামলা চালিয়েছে এবং সেখানে ট্যাংক অতিরিক্ত সেনা মোতায়েন করছে। সংঘাতের জেরে লেবাননে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮৫০ জনে, যার মধ্যে শতাধিক শিশু রয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss