1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

এমপিও শিক্ষকদের মার্চের বেতন: আইবাস জটিলতায় বিলম্ব, বৃহস্পতিবার থেকে শুরু হতে পারে পরিশোধ

নিউজডেস্ক
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩ Time View

বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতন পরিশোধে দেরি হচ্ছে। মূলত আইবাস সফটওয়্যারে কাজ সম্পন্ন না হওয়ায় এখনো বেতন ছাড় প্রক্রিয়া শুরু হয়নি। তবে আগামী বৃহস্পতিবার নাগাদ বেতন পাঠানো শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)-এর ইএমআইএস সেলের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, গত বুধবারই বেতনের তথ্য আইবাসে পাঠানো হয়েছিল ব্যাংকে প্রেরণের জন্য। একই দিনে শিক্ষা মন্ত্রণালয় থেকেও তা পাঠানো হয় এবং পরদিন জিও (সরকারি আদেশ) জারি করা হয়।

তিনি আরও বলেন, সাধারণত জিও জারির পরপরই ব্যাংক বেতন পাঠানো শুরু করে। কিন্তু আইবাসে প্রক্রিয়াজাতকরণের কাজ শেষ না হওয়ায় এই বিলম্ব তৈরি হয়েছে।

এর আগে, ৫ এপ্রিল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের প্রস্তাব অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। এতে ১৭ হাজার ২৩৭টি স্কুলের ৩ লাখ ৩ হাজার ৮৮৮ জন এবং ২ হাজার ৬১৯টি কলেজের ৮৭ হাজার ৯৮২ জন শিক্ষক-কর্মচারী অন্তর্ভুক্ত রয়েছেন।

সব মিলিয়ে প্রায় ৩ লাখ ৯১ হাজার ৮৭০ জন শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা এই ধাপে ছাড়ের জন্য প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। আইবাসে তথ্য প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তা বাংলাদেশ ব্যাংক-এ পাঠানো হবে এবং সেখান থেকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) এর মাধ্যমে সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে জমা হবে।

উল্লেখ্য, গত ৩১ মার্চ বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয় এবং ২৮ মার্চের মধ্যে অনলাইনে বিল সাবমিট করার নির্দেশনা দেওয়া হয়েছিল প্রতিষ্ঠান প্রধানদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss