1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

ইরানে আইডিএফ হামলা: বাসিজ প্রধান নিহতের দাবি, আলি লারিজানিও টার্গেট

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৬ Time View

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, তারা ইরানে রাতভর চালানো এক হামলায় দেশটির আধাসামরিক বাহিনী বাসিজের প্রধান গোলাম রেজা সোলাইমানিকে হত্যা করেছে।

আইডিএফ জানায়, বাসিজ সম্প্রতি একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছিল, যেখানে অবস্থানকালে তাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এর আগে ওই বাহিনীর একাধিক সদর দপ্তরে হামলার পর এই ক্যাম্পটি তৈরি করা হয়েছিল।

হামলায় বাসিজের উপ-প্রধানসহ আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তাও নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

বাসিজ বাহিনী দীর্ঘদিন ধরে ইরানে সরকারবিরোধী আন্দোলন দমনে কঠোর ভূমিকার জন্য পরিচিত এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ রয়েছে।

অন্যদিকে, একই রাতে রাজধানী তেহরানে ইরানের প্রভাবশালী কর্মকর্তা আলি লারিজানি কে লক্ষ্য করে হামলা চালানোর কথাও নিশ্চিত করেছে আইডিএফ। তবে তিনি নিহত হয়েছেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।

এদিকে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ফিলিস্তিনি ইসলামিক জিহাদ এর শীর্ষ নেতা আকরাম আল-আজৌরিকেও এক হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে। আইডিএফ ধারণা করছে, তিনি নিহত হতে পারেন, তবে বিষয়েও নিশ্চিত হওয়ার প্রক্রিয়া চলছে।

সূত্র: টাইমস অব ইসরাইল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss