1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মেঘমল্লার বসু, হাসপাতালে ভর্তি

নিউজডেস্ক
  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৮ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়।

বিপ্লবী ছাত্র মৈত্রী-র সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল জানান, মেঘমল্লার বসু অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তিনি জানান, একাধিক ঘুমের ওষুধ সেবনের পর তার শারীরিক অবস্থার অবনতি হয়।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন জুবেল। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিতে চেয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থতা অনুভব করার পর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss