1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

জ্বালানি তেলের চোরাচালান রোধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজডেস্ক
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৫ Time View

জ্বালানি তেলের মজুতদারি ও চোরাচালান রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি

শনিবার (২৮ মার্চ) বিকেলে সরকারি দলের সংসদীয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

চিফ হুইপ বলেন, দেশে তেলের কোনো সংকট নেই। তবে কিছু অসাধু মজুতদার পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে এবং দ্রুত অভিযান চালানো হবে।

তিনি আরও জানান, চোরাচালান রোধে কঠোর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

বৈঠকের শুরুতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ-এর সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

এছাড়া ঈদের সময় ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন প্রধানমন্ত্রী।

অধ্যাদেশ সংক্রান্ত কোনো আলোচনা এদিন হয়নি জানিয়ে নুরুল ইসলাম মনি বলেন, রোববার (২৯ মার্চ) বিশেষ কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে। একইদিন অধিবেশনের আগে আবারও সরকারি দলের সভা অনুষ্ঠিত হবে।

বিকেল ৪টায় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss