1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

ইরানের ‘রহস্যময় উপহার’ কী ছিল? জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৮ Time View

ইরানের দেওয়া রহস্যময় ‘উপহার’ নিয়ে অবশেষে মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনদিন পর তিনি জানিয়েছেন, ওই ‘উপহার’ আসলে ছিল ১০টি তেলবাহী জাহাজ, যা সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে।

চলতি সপ্তাহের শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ইরান তাকে একটি “বড় ও মূল্যবান উপহার” দিয়েছে, যা তিনি তখন প্রকাশ করতে চাননি। তিনি এটিকে ইরানের ‘সদিচ্ছার নিদর্শন’ বলে উল্লেখ করেছিলেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) হোয়াইট হাউসে এক বৈঠকে সেই রহস্যের জট খুলে তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনার অংশ হিসেবেই এই জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে পার হয়েছে। তার মতে, এটি প্রমাণ করে যে আলোচনায় উভয় পক্ষই আন্তরিক।

ট্রাম্প বলেন, আলোচনার বিশ্বাসযোগ্যতা দেখাতে ইরান প্রথমে আটটি তেলবাহী জাহাজ পাঠায়। পরে আরও দুটি জাহাজ পাঠানো হয় একটি বিষয়ে ‘ক্ষমা চাওয়ার’ অংশ হিসেবে। তিনি আরও দাবি করেন, জাহাজগুলো পাকিস্তানের পতাকা বহন করে প্রণালী অতিক্রম করেছে।

তবে ইরান আগেই স্পষ্ট করেছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করছে না। এর মধ্যেই ট্রাম্প বারবার ‘ফলপ্রসূ আলোচনা’র দাবি করে আসছেন, যা নিয়ে আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি তৈরি হয়েছে।

উল্লেখ্য, ইরান-ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রেক্ষাপটে বৈশ্বিক তেল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীতে চলাচল সীমিত করা হয়েছিল। তবে সম্প্রতি কিছু নির্দিষ্ট দেশের জন্য এই পথ আংশিকভাবে উন্মুক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss