1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

‘২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল ডিপ স্টেট’ দাবি আসিফ মাহমুদের

নিউজডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩ Time View

রাষ্ট্রের অভ্যন্তরে সক্রিয় প্রভাবশালী ‘ডিপ স্টেট’ বা অদৃশ্য শক্তির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, একটি পূর্ণাঙ্গ রোডম্যাপের মাধ্যমে সরকারকে দীর্ঘমেয়াদে ক্ষমতায় রাখার পরিকল্পনা ছিল, যার উদ্দেশ্য ছিল রাজনৈতিকভাবে বিরোধীদের নির্বাচনের বাইরে রাখা।

আসিফ মাহমুদের দাবি, ওই প্রস্তাবে বিএনপি নেতাদের বিরুদ্ধে থাকা মামলাগুলো বহাল রাখা এবং আইনি প্রক্রিয়া দীর্ঘায়িত করার কৌশলও অন্তর্ভুক্ত ছিল। বিশেষ করে বিএনপির শীর্ষ নেতৃত্বকে নির্বাচন থেকে দূরে রাখতে বিচারিক প্রক্রিয়া ব্যবহার করার পরিকল্পনা ছিল বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “আমাদের বলা হয়েছিল, আপনারা ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকুন, আমরা সব ধরনের সহযোগিতা করব।” তবে এই প্রস্তাবের সঙ্গে আপস না করে গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তারা দায়িত্ব থেকে সরে দাঁড়ান বলে দাবি করেন তিনি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, যারা আগে সমান নির্বাচনী পরিবেশের কথা বলতেন, তারাই এখন ভিন্ন অবস্থান নিয়েছেন। তিনি অভিযোগ করেন, আগের সরকারের সুবিধাভোগীরা বর্তমানে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন।

তিনি আরও বলেন, সাংবিধানিক ধারাবাহিকতার দোহাই দিয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সম্ভব হলেও তারা জনগণের ম্যান্ডেটকে প্রাধান্য দিয়েছেন এবং নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক—এমন কোনো পদক্ষেপ নেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss