1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

পদ্মা নদীতে বাসডুবি: নিহত বেড়ে ২৬, উদ্ধার অভিযান শেষ

নিউজডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৫ Time View

পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাট এ ফেরিতে ওঠার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস ৩ নম্বর পন্টুনে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। দীর্ঘ প্রায় ৬ ঘণ্টা উদ্ধার অভিযানের পর রাত সাড়ে ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র ক্রেন দিয়ে বাসটি পানির নিচ থেকে তোলা হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আরও তিনজনের মরদেহ উদ্ধার করলে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ২৬ জনে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহতদের মধ্যে ১১ জন নারী, ৭ জন পুরুষ এবং ৮ জন শিশু রয়েছে। দুর্ঘটনার সময় বাসটিতে আনুমানিক ৪০ থেকে ৫৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৫ থেকে ৭ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

ঘটনার পর নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি কমিটির নেতৃত্বে রয়েছেন জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট এবং অন্যটি নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহিদুল ইসলাম।

উভয় কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, নিহত ২৬ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তাদের মধ্যে ২৪ জনের মরদেহ ইতোমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss