1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

জ্বালানি সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর বিশেষ সভা

নিউজডেস্ক
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২০ Time View

দেশের জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা এবং চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সংকট নিরসনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব কীভাবে দেশের জ্বালানি খাতে পড়ছে, তা নিয়েও গুরুত্বসহকারে পর্যালোচনা করা হয়েছে।

এর আগে ঈদের আগেও একই ইস্যুতে মন্ত্রিসভার দুই দফা বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকগুলোতে তেল রেশনিংসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সভায় ঈদের পর তেলের পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও সরবরাহ ঘাটতি এবং পেট্রোল পাম্পে জ্বালানি সংকটের বিষয়টি গুরুত্ব পায়। এ ধরনের অব্যবস্থাপনা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এদিকে, এর একদিন আগে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম প্রতি লিটারে প্রায় ৯০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জানায়, যা জ্বালানি খাতে নতুন করে চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss