প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন। মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর সচিবালয়-এ এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, উন্নয়ন সহযোগিতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে আইএমএফের সঙ্গে বাংলাদেশের চলমান অর্থনৈতিক সম্পর্ক, ঋণের কিস্তি ও শর্তাবলি নিয়েও মতবিনিময় হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে এই সাক্ষাৎটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। এতে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও ভবিষ্যৎ নীতিনির্ধারণে ইতিবাচক প্রভাব পড়তে পারে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Leave a Reply
You must be logged in to post a comment.