1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

নিউজডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ২২ Time View

ঈদের ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ মার্চ) অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক। বেলা ১১টায় জাতীয় সংসদ ভবন-এর ক্যাবিনেট কক্ষে এ বৈঠক বসবে। এতে সভাপতিত্ব করবেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ

এর আগে গত ১৫ মার্চ তার সভাপতিত্বেই জাতীয় সংসদের এই বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটিটি সংসদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে এ কমিটিকে।

এই অধ্যাদেশগুলোর মধ্যে কোনগুলো বহাল থাকবে এবং কোনগুলো বাতিল হবে, তা যাচাই-বাছাই করবে কমিটি। পর্যালোচনা শেষে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের দিন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। সংবিধান অনুযায়ী, সংসদের ৩০ কার্যদিবসের মধ্যে এসব অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বাধ্যতামূলক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss