1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

‘মামলা মোকাবিলা করে ফিরলে নমনীয় থাকব’, সাকিবের ব্যাপারে ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৬ Time View

মামলাগুলো মোকাবিলা করে দেশে ফিরলে সাকিব আল হাসান-এর বিষয়ে সরকার নমনীয় অবস্থান নেবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গলবার (১৭ মার্চ) দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, সাকিবের বিষয়টি রাষ্ট্রীয় সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্ট এবং তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর সমাধান আগে করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, “সাকিবের নামে যেসব মামলা রয়েছে, সেগুলো তাকে ব্যক্তিগতভাবে মোকাবিলা করতে হবে। যদি তিনি নির্দোষ প্রমাণিত হয়ে দেশে ফেরেন, তাহলে আমরা নমনীয় থাকব।” জানা গেছে, সাকিবের আইনজীবী ইতোমধ্যে মামলার নথি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-তে জমা দিয়েছেন এবং সেখান থেকে তা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

রাজনৈতিক ও আর্থিক বিভিন্ন অভিযোগে সাকিবের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসবের নিষ্পত্তি করেই তার দেশে ফেরার কথা। যদিও আগে ধারণা করা হচ্ছিল, সাকিবকে দলে ফেরাতে বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে, তবে প্রতিমন্ত্রীর বক্তব্যে পরিষ্কার হয়েছে—মামলার বিষয়টি সাকিবকেই সামাল দিতে হবে।

২০২৪ সালে ভারত সফরে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব। এরপর রাজনৈতিক কারণে দল থেকে ছিটকে পড়েন এই তারকা অলরাউন্ডার। গত এক বছর ধরে তার দলে ফেরার বিষয়টি আলোচনায় থাকলেও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ-এ তাকে দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে।

এদিকে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমি আশা করছি সে এই সময়ের মধ্যে দেশে ফিরতে পারবে। সে ফিরলে দলের জন্য ভ্যালু এড হবে এবং অবশ্যই সুযোগ পাবে।”

তিনি আরও জানান, সাকিবকে ঘিরে চলমান কার্যক্রম দ্রুত এগোচ্ছে এবং পরিস্থিতি অনুযায়ী শিগগিরই তাকে দেশে ফিরে আসতে দেখা যেতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss