1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেয়া হচ্ছে: সড়ক পরিবহনমন্ত্রী

নিউজডেস্ক
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৯ Time View

ঈদযাত্রা ঘিরে রাজধানীর বাস টার্মিনালগুলোতে স্বস্তির চিত্র দেখা যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, সব বাস কাউন্টার থেকেই নির্ধারিত ভাড়া নেয়া হচ্ছে এবং এখন পর্যন্ত যাত্রীদের পক্ষ থেকে বড় কোনো অভিযোগ পাওয়া যায়নি।

বুধবার (১৮ মার্চ) গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকে এসব তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, রাজধানী থেকে নির্ধারিত সময় অনুযায়ী বাস ছেড়ে যাচ্ছে এবং যাত্রীরা স্বস্তির সঙ্গে ভ্রমণ করছেন। কোথাও উল্লেখযোগ্য যানজটও নেই।

তিনি আরও জানান, যমুনা সেতু দিয়ে স্বাভাবিক দিনের তুলনায় প্রায় ৩২ হাজার বেশি যানবাহন পারাপার হয়েছে, যা ঈদযাত্রার চাপ সামাল দিতে সক্ষমতারই প্রমাণ।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে জ্বালানি সংকটের আশঙ্কা নিয়ে ছড়ানো গুঞ্জনের প্রসঙ্গে মন্ত্রী বলেন, গণপরিবহনে কোনো ধরনের জ্বালানি সংকট নেই। পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, গাবতলী বাস টার্মিনালের প্রতিটি কাউন্টার থেকে নির্ধারিত ভাড়াই আদায় করা হচ্ছে। এখন পর্যন্ত যাত্রীদের কোনো ভোগান্তির খবর পাওয়া যায়নি এবং যেসব ছোটখাটো অভিযোগ এসেছে, সেগুলোরও দ্রুত সমাধান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss