1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

আজ পবিত্র লাইলাতুল কদর

নিউজডেস্ক
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৮ Time View

আজ সোমবার (১৬ মার্চ) পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। সন্ধ্যার পর থেকে শুরু হবে এই মহিমান্বিত রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পবিত্র শবে কদর পালিত হবে। মহান আল্লাহতায়ালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। পবিত্র আল কোরআনউল্লেখ রয়েছে, হাজার মাসের ইবাদতের চেয়েও রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রাতে ইবাদত-বন্দেগীর মাধ্যমে মুসলমানরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন এবং তার অসীম রহমত, নাজাত, বরকত মাগফেরাত অর্জনের সুযোগ পান।

পবিত্র শবে কদরের রাতে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন। ইসলাম ধর্ম অনুযায়ী পবিত্র রমজান মাসে এই রাতেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে মসজিদসহ বাসা-বাড়িতে ধর্মপ্রাণ মুসলমানরা রাতভর নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ মাহফিল আখেরি মোনাজাতে অংশ নেবেন।

পবিত্র শবে কদর উপলক্ষে পরদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে রাতব্যাপী ওয়াজ মাহফিল, ধর্মীয় বয়ান বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।

পবিত্র শবে কদর উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসী বিশ্বের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানিয়েছেন। তিনি লাইলাতুল কদরের অসীম রহমত বরকত কামনা করে বলেন, এই রাতের শিক্ষা ব্যক্তি, সমাজ রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় কল্যাণ প্রতিষ্ঠায় কাজে লাগাতে হবে।

তিনি পবিত্র লাইলাতুল কদরকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ মহিমামণ্ডিত রাত হিসেবে উল্লেখ করেন এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বেশি বেশি ইবাদত, নফল নামাজ দোয়া-মোনাজাত করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি এই রাতের পবিত্রতা তাৎপর্য অনুধাবন করে মানবকল্যাণে আত্মনিয়োগ করারও আহ্বান জানান।

শবে কদর উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদে তারাবির নামাজের পর থেকে ওয়াজ মাহফিল, মিলাদ, দোয়া মাহফিল বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বিভিন্ন বেসরকারি টেলিভিশন রেডিও চ্যানেলে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করা হবে। ছাড়া দেশের সংবাদপত্রগুলোতেও উপলক্ষে বিশেষ নিবন্ধ প্রকাশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss