1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ল মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

নিউজডেস্ক
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৫ Time View

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। রোববার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়।

মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল জানান, বেলা ১১টা ১৭ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা ত্যাগ করেছে। প্রায় চার ঘণ্টার যাত্রা শেষে এটি সিঙ্গাপুর পৌঁছানোর কথা রয়েছে। সেখানে তাকে ভর্তি করা হবে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালএ। তিনি আরও জানান, সকাল ৯টা ১০ মিনিটে সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। তার সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে গেছেন সহধর্মিণী আফরোজা আব্বাস, ছেলে ইয়াসির আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক জাফর ইকবাল

এর আগে গত শুক্রবার (১৩ মার্চ) মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রায় পৌনে চার ঘণ্টা ধরে চলা অস্ত্রোপচার শেষে রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

উল্লেখ্য, গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে নিউরো বিশেষজ্ঞদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss