1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজডেস্ক
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৮ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই এবং বিষয়টি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন।

মন্ত্রী বলেন, রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, সংস্কার পরিষদের কোনো অধিবেশন আহ্বান করা হয়নি। তাই সংবিধানের আলোকে সংস্কার পরিষদের কার্যক্রমের কোনো বৈধতা নেই বলে তিনি মন্তব্য করেন।

জুলাই সনদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার জুলাই সনদের বিষয়টি ধারণ করে। তবে এর বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার প্রয়োজন হতে পারে এবং সে বিষয়ে যথাযথ আলোচনা করা হবে।

সময় স্পিকার ডেপুটি স্পিকারের নিরপেক্ষতা প্রসঙ্গেও কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ জানান, নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে স্পিকার ডেপুটি স্পিকার তাদের দলের পদ থেকে পদত্যাগ করেছেন।

তিনি বলেন, সংসদের দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা নিশ্চিত করার জন্যই তারা দলীয় পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss