1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

ঈদযাত্রায় অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা: সড়ক পরিবহনমন্ত্রী

নিউজডেস্ক
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১০ Time View

ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা দেখা গেলে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী শেখ রবিউল আলমশনিবার (১৪ মার্চ) রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন।

মন্ত্রী জানান, আসন্ন ঈদ উপলক্ষে আগামী তিন দিনে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়বেন, যা সরকারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। তবে সরকারের বিদ্যমান সক্ষমতা দিয়ে এই বিশাল যাত্রা ব্যবস্থাপনা সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও সার্বক্ষণিক ঈদযাত্রার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

টার্মিনালের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে শেখ রবিউল আলম বলেন, এখন পর্যন্ত অধিকাংশ বাস নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে এবং বড় কোনো শিডিউল বিপর্যয় দেখা যায়নি। যাত্রীদের পক্ষ থেকেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়নি। বর্তমানে যাত্রীচাপ মাঝারি পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।

ঈদযাত্রায় অনিয়ম ভোগান্তি রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। টার্মিনালগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং মনিটরিং টিমের সংখ্যা বাড়ানো হয়েছে। আগে যেখানে জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করতেন, সেখানে এখন ২৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি মহাসড়কে হাইওয়ে পুলিশের টহলও জোরদার করা হয়েছে।

এছাড়া যানজটপ্রবণ এলাকা সেতুর কাছাকাছি স্থানে ইফতার সামগ্রী রাখা হয়েছে, যাতে যাত্রীরা ইফতারের সময় ভোগান্তিতে না পড়েন। জরুরি পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে নির্মাণাধীন এলাকার মালামাল সরিয়ে নেওয়া হয়েছে এবং ঈদের আগে পরে মোট ১২ দিন পেট্রোল পাম্প খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিবহন মালিক সমিতির সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, যেকোনো ধরনের অনিয়ম বা অসংগতি চোখে পড়লে তা সংবাদমাধ্যমে তুলে ধরতে। তিনি বলেন, এমন কোনো তথ্য পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss