চীন এর পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানে সামরিক আগ্রাসনের সমালোচনা করে বলেছেন, শক্তি প্রয়োগ করে বর্তমান সংকটের কোনো সমাধান হবে না। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছেন।
রোববার (৮ মার্চ) বেইজিং এ এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংঘাত বন্ধ করে অবিলম্বে কূটনৈতিক আলোচনার টেবিলে ফিরে আসা প্রয়োজন।
ওয়াং ই বলেন, “সামরিক শক্তি ব্যবহার করে এই সংকটের কখনোই সমাধান হবে না। বিশ্ব আবারও ‘জোর যার মুল্লুক তার’ ধরনের শাসনব্যবস্থায় ফিরে যেতে পারে না।”
ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, তথাকথিত ‘রঙিন বিপ্লব’ বা সরকার পরিবর্তনের উদ্যোগের প্রতি ইরানের জনগণের কোনো সমর্থন নেই। তার মতে, স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হলো কূটনৈতিক সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান।
Leave a Reply
You must be logged in to post a comment.