ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি হামলার পর ধ্বংস হওয়া তেল ডিপো থেকে ছড়িয়ে পড়া জ্বালানি শহরের কিছু নর্দমা ব্যবস্থায় ঢুকে পড়েছে। এতে সড়কের পাশে আগুন ছড়িয়ে পড়ে তৈরি হয়েছে যেন “আগুনের নদী”।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (টুইটার) এ প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, তেহরানের একটি সড়কের পাশে দীর্ঘ অংশজুড়ে আগুন জ্বলছে। ভিডিওটি প্রকাশ করেছে লিভিং ইন তেহরান নামের একটি সংস্কৃতি ও শিল্পভিত্তিক অ্যাকাউন্ট।
এর আগে ইরানের তেল মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে ইসরায়েলি হামলায় কয়েকটি জ্বালানি ডিপোতে আঘাত হেনেছে। এসব হামলার একটি ঘটেছে কারাজ শহরে, যা আলবোরজ প্রদেশে অবস্থিত এবং তেহরানের পশ্চিমে।
এই হামলার ফলে তেল ছড়িয়ে পড়ে এবং পরে তা নর্দমা লাইনে গিয়ে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।







