চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আবার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরান। শনিবার (৭ মার্চ) স্থানীয় সময় দেশটির বন্দর আব্বাস শহরের প্রায় ৭৪ কিলোমিটার পশ্চিমে এই ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১ এবং এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।
প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এর আগে গত মঙ্গলবার (৩ মার্চ) ইরানের গেরাশ অঞ্চলেও ৪ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছিল।
এদিকে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর সামরিক হামলা শনিবার সপ্তম দিনে গড়িয়েছে। দুই দেশ যৌথভাবে ইরানের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ চলবে। তার দাবি, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিমান বাহিনী, নৌবাহিনী এবং নেতৃত্ব কাঠামো ইতোমধ্যেই বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.