জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে এ বছর দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার দেওয়ার জন্য মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়।
স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সামগ্রিক অবদানের জন্য মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া।
এ ছাড়া জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর) মনোনীত হয়েছেন।
এই ক্ষেত্রে মনোনীত হয়েছেন ফৌজদারহাট ক্যাডেট কলেজ এবং মেজর মোহাম্মদ আব্দুল জলিল (মরণোত্তর)।
এই বিভাগে পুরস্কার পাচ্ছেন অধ্যাপক ড. জহুরুল করিম।
চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার পাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
সাহিত্যে মরণোত্তর পুরস্কার পাচ্ছেন ড. আশরাফ সিদ্দিকী।
সংস্কৃতিতে মনোনীত হয়েছেন হানিফ সংকেত (এ কে এম হানিফ) এবং বশির আহমেদ (মরণোত্তর)।
এই বিভাগে মরণোত্তর পুরস্কার পাচ্ছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। এছাড়া মো. সাইদুল হক, মাহেরীন চৌধুরী (মরণোত্তর), বাংলাদেশে এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল এবং গণস্বাস্থ্য কেন্দ্র মনোনীত হয়েছেন।
এই বিভাগে পুরস্কার পাচ্ছেন মোহাম্মদ আবদুল বাকী পিএইচডি, অধ্যাপক ড. এম এ রহিম এবং অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।
ক্রীড়া ক্ষেত্রে জোবেরা রহমান লিনু, পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF) এবং পরিবেশ সংরক্ষণে আব্দুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু) মনোনীত হয়েছেন।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুব শিগগিরই আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে মনোনীতদের হাতে এই পদক তুলে দেওয়া হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.