ইরান থেকে ড্রোন হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে আজারবাইজান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এই হামলায় অন্তত দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সরকারের ঘনিষ্ঠ একটি সূত্রের শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা গেছে, নাখচিভান আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনালের কাছে কালো ধোঁয়া উড়ছে। বিমানবন্দরটি ইরান সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল) দূরে অবস্থিত।
ঘটনার পর আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। পাশাপাশি এই হামলার জবাবে পাল্টা প্রতিক্রিয়া জানানোর অধিকার তাদের রয়েছে বলেও সতর্ক করেছে।
এদিকে চলমান সংঘাতের মধ্যেই বৃহস্পতিবার ভোরে ইসরায়েল-এর দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। তবে এখন পর্যন্ত এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বার্তা সংস্থা এএফপি-এর বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
Leave a Reply
You must be logged in to post a comment.