1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

না ফেরার দেশে আর্জেন্টিনার কিংবদন্তি গোলরক্ষক হুগো গাত্তি

kmsobuj.myreportjtv@gmail.com
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৫৪ Time View

আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের সাবেক কিংবদন্তি গোলরক্ষক হুগো ওরল্যান্ডো গাত্তি আর নেই। রোববার (২০ এপ্রিল) ৮০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ব্যারন্স এ তথ্য নিশ্চিত করেছে।

দুই মাস আগে কোমরের হাড় ভেঙে যাওয়ায় হাসপাতালে ভর্তি হন গাত্তি। তবে চিকিৎসাধীন অবস্থায় নিউমোনিয়া, কিডনি ও হৃদযন্ত্রে জটিলতা দেখা দেয়। পরিস্থিতি দ্রুত অবনতি হলে তার পরিবার শেষপর্যন্ত লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

‘এল লোকো’ নামে পরিচিত গাত্তি ছিলেন এক ব্যতিক্রমী চরিত্র। তার খেলার ধরন ছিল সাহসী ও প্রায়শই প্রচলিত নিয়মের বাইরে। আর্জেন্টিনার শীর্ষ লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখনো তার দখলে—মোট ৭৬৫টি ম্যাচ। ১৯৬২ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত টানা ২৬ বছরের ক্যারিয়ারে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন দেশের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে।

হুগো গাত্তির বিদায়ে আর্জেন্টিনা হারাল এক অনন্য ক্রীড়াবিদকে—যিনি শুধু মাঠেই নন, ফুটবল সংস্কৃতির এক জীবন্ত প্রতীক ছিলেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss