1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

খামেনি নিহত ইসরাইলি গণমাধ্যমের দাবি, তবে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬ Time View

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন—এমন জোরালো দাবি করেছে ইসরাইলের প্রভাবশালী কয়েকটি সংবাদমাধ্যম। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসরাইলি দৈনিক দ্য টাইমস অব ইসরাইলএবং টেলিভিশন চ্যানেল চ্যানেল ১২ নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে তেহরানে পরিচালিত বিমান হামলায় খামেনি নিহত হওয়ার বিষয়ে ‘ক্রমবর্ধমান ইঙ্গিত’ পাওয়া যাচ্ছে। তবে এখন পর্যন্ত ইরান সরকার কিংবা ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী Israel Defense Forces (আইডিএফ) আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেনি।

চ্যানেল ১২–এর প্রতিবেদনে দাবি করা হয়, খামেনির প্রেসিডেনশিয়াল কম্পাউন্ড লক্ষ্য করে চালানো হামলায় তিনি হয় প্রাণ হারিয়েছেন, নয়তো গুরুতর আহত হয়েছেন। চ্যানেলটি আরও জানায়, শিগগিরই খামেনির জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার যে খবর ছড়াচ্ছে, সেটি আগেই রেকর্ড করা বার্তা হতে পারে। তাদের মতে, এই সাঁড়াশি হামলায় ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বে বড় ধরনের ক্ষতি হয়েছে।

টাইমস অব ইসরাইলের লাইভ ব্লগে জানানো হয়েছে, হামলার পর থেকে শুধু খামেনিই নন—ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপুরের অবস্থান সম্পর্কেও নিশ্চিত তথ্য পাওয়া যাচ্ছে না। ইসরাইলি কর্মকর্তাদের ধারণা, ইরানের গোয়েন্দা প্রধান ও প্রতিরক্ষামন্ত্রীও এই হামলায় নিহত হতে পারেন।

এদিকে ইসরাইলের কান স্টেট টিভি জানিয়েছে, হামলার পর থেকে খামেনির সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি এবং তার বর্তমান অবস্থা ‘সম্পূর্ণ অনিশ্চিত’।

তবে এর আগে রয়টার্স সহ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইরানি সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, সম্ভাব্য হামলার আশঙ্কায় খামেনিকে আগেই তেহরান থেকে সরিয়ে একটি নিরাপদ স্থানে নেওয়া হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন, তার জানা মতে খামেনি এখনও জীবিত আছেন।

তেহরানের আকাশে এখনও ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। খামেনির কার্যালয় ও বাসভবনসংলগ্ন এলাকায় চালানো এই হামলাকে ইসরাইল ‘অত্যন্ত সফল’ বলে দাবি করছে। যদি খামেনির মৃত্যুর খবর সত্য প্রমাণিত হয়, তবে তা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক ঐতিহাসিক ও যুগান্তকারী পরিবর্তন হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss