1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, তেহরানে একাধিক বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬১ Time View

ইসরায়েল ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। হামলার পর ইরানের রাজধানী তেহরান-এ একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সম্ভাব্য পাল্টা হামলার প্রস্তুতি হিসেবে দেশজুড়ে আকাশ হামলার সতর্ক সাইরেন বাজানো হয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, “ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আশঙ্কায় জনগণকে প্রস্তুত রাখতে এই সতর্কতা জারি করা হয়েছে।”

ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানায়, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহুরি এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। পশ্চিম তেহরানে অবস্থানরত সংবাদকর্মীরা অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।

এদিকে, ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, সাইরেন বাজানোর পাশাপাশি দেশটির সব এলাকায় জরুরি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জনগণকে আশ্রয়কেন্দ্র বা সুরক্ষিত স্থানের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে দেওয়া আরেক বিবৃতিতে জানায়, পরিস্থিতির কারণে দেশজুড়ে “পূর্ণ কার্যক্রম” থেকে “জরুরি কার্যক্রমে” রূপান্তর করা হচ্ছে। এর আওতায়, সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে, গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে, জরুরি সেবা ছাড়া অধিকাংশ কর্মস্থল বন্ধ রাখা হবে

এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির নির্দিষ্ট তথ্য জানানো হয়নি। তবে পরিস্থিতি দ্রুত অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss