বুধবার (২৫ সেপ্টেম্বর) পাকিস্তান-এর রাজধানী ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়া-র বিভিন্ন অংশে ৫.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, পেশোয়ার, চিত্রাল, সোয়াত, সোয়াবি, বাজাউর, মারদান, চরসাদ্দা ও মানসেহরার পাশাপাশি ইসলামাবাদেও কম্পন টের পাওয়া যায়।
পাকিস্তান আবহাওয়া অধিদফতর পাকিস্তান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (পিএমডি) জানায়, বিকেল ৪টা ১২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে এবং এর গভীরতা ছিল ১১৪ কিলোমিটার।
সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল।
ভূতাত্ত্বিকভাবে পাকিস্তান আরবীয়, ইউরেশীয় ও ভারতীয়—এই তিনটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। ফলে দেশটিতে একাধিক ফল্ট লাইনের কারণে প্রায়ই টেকটোনিক নড়াচড়া ও ভূমিকম্পের ঘটনা ঘটে থাকে।
উল্লেখ্য, গত সপ্তাহেও খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল।
Leave a Reply
You must be logged in to post a comment.