ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম বয়সে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ। নির্বাচনের হলফনামা সূত্রে এ তথ্য জানা গেছে।
নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে নির্বাচিত হয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। তিনি পেয়েছেন ৯১ হাজার ৮৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।
নির্বাচনী হলফনামা অনুযায়ী, হান্নান মাসউদের জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি। সে হিসাবে বর্তমানে তার বয়স ২৬ বছর ১ মাস। এবারের নির্বাচনেই তিনি প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন।
জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারির নেতা হিসেবে পরিচিতি পান হান্নান মাসউদ। পরে তিনি এনসিপিতে যোগ দেন এবং ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।