1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

ইরানি জলসীমা এড়িয়ে চলতে মার্কিন জাহাজকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২ Time View

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী মার্কিন পতাকাবাহী জাহাজগুলোর জন্য নতুন নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন (US Maritime Administration) এক পরামর্শে জানিয়েছে, এসব জাহাজকে ইরানের জলসীমা থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে।

সোমবার প্রকাশিত নির্দেশনায় বলা হয়, ইরানি বাহিনী যদি কোনো মার্কিন বাণিজ্যিক জাহাজে ওঠার চেষ্টা করে, তবে জোরপূর্বক প্রতিরোধ করা যাবে না। তবে প্রতিরোধ না করা মানে তাদের কার্যক্রমে সম্মতি দেওয়া—এমনটি নয় বলেও স্পষ্ট করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে পূর্বমুখী চলাচলের সময় জাহাজগুলোকে ওমানের জলসীমার কাছাকাছি পথ অনুসরণ করতে হবে, যাতে নৌযান চলাচলের নিরাপত্তা বজায় থাকে।

এই সতর্কতা এমন সময়ে এলো, যখন ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পারস্পরিক হুমকি ও বক্তব্যের কারণে দুই দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কাও তৈরি হয়েছিল।

হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হিসেবে পরিচিত। মধ্যপ্রাচ্যের জ্বালানি সম্পদ পরিবহনের প্রধান সামুদ্রিক প্রবেশদ্বার হওয়ায় অঞ্চলটিতে সামান্য উত্তেজনাও বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে।

এর আগে, জানুয়ারির শেষ দিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) হরমুজ প্রণালিতে নৌ মহড়া চালায়। সে সময় যুক্তরাষ্ট্র তেহরানকে “অসুরক্ষিত ও অপেশাদার আচরণ” থেকে বিরত থাকার আহ্বান জানায়।

যুক্তরাষ্ট্র-ইরানের চলমান আলোচনার মূল বিষয় পরমাণু কর্মসূচি হলেও, ওয়াশিংটন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব নিয়েও আলোচনা করতে চায়। অন্যদিকে তেহরান বলছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের সার্বভৌম অধিকার এবং তা এনপিটি চুক্তির পরিপন্থী নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss