1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

ফিলিস্তিনই অঞ্চলের ‘নৈতিক দিকনির্দেশক’: আল জাজিরা ফোরামে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ Time View

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ফিলিস্তিন ইস্যুই মধ্যপ্রাচ্যের জন্য একটি “নৈতিক দিকনির্দেশক” বা মোরাল কম্পাস। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই তিনি কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত আল জাজিরা ফোরামে এ মন্তব্য করেন।

৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই ফোরামে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিবর্তন, গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের পরিণতি এবং সিরিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটের রূপান্তর নিয়ে আলোচনা হচ্ছে। এতে আসাদ সরকারের পতনের পর আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তির ভারসাম্য, সেই সঙ্গে ভবিষ্যৎ মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক সম্পর্কের ওপর এর প্রভাব বিশ্লেষণ করা হচ্ছে।

ফোরামে দেওয়া বক্তব্যে আরাঘচি বলেন, ফিলিস্তিন প্রশ্ন শুধু একটি রাজনৈতিক সংকট নয়, বরং এটি পুরো অঞ্চলের ন্যায়বিচার ও নৈতিক অবস্থান নির্ধারণে কেন্দ্রীয় ভূমিকা রাখছে। গাজা যুদ্ধের প্রভাব ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র বদলে দিতে শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss