1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ Time View

কলম্বোয় পাকিস্তান ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা। ‘এ’ গ্রুপের এই ম্যাচটি শনিবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় শুরু হবে।

টসের পর নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় সালমান আলি আঘা বলেন, নতুন উইকেট ও সম্ভাব্য বৃষ্টির কারণে শুরুতে বোলিং করাই তাদের জন্য বেশি সুবিধাজনক। তার ভাষায়, ‘পিচটা একেবারে নতুন, আশপাশে বৃষ্টির সম্ভাবনাও আছে। আমরা আর্দ্রতার সুবিধা নিতে চাই। শ্রীলঙ্কায় এই প্রথম এতটা ঘাস দেখলাম। তাই আমরা তিনজন পেসার ও একজন অলরাউন্ডার নিয়ে খেলছি। নেদারল্যান্ডস ভালো দল, আমাদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করাই লক্ষ্য।’

ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেন, উইকেট ব্যাটিংয়ের জন্য সহায়ক মনে হচ্ছে। তিনি জানান, টসে জিতলেও তারা আগে বোলিংই করতেন, তবে ব্যাটিং করতেও তাদের আপত্তি নেই। এডওয়ার্ডস বলেন, ‘এটা আমাদের জন্য বড় ম্যাচ। বাকি তিনটি ম্যাচও সমান গুরুত্বপূর্ণ। আমরা দেড় মাস ধরে ভারত ও শ্রীলঙ্কায় অবস্থান করছি, তাই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছি। দলে একাধিক অলরাউন্ডার আছে, ফলে ব্যাটিং ও বোলিং—দুই দিকেই আমাদের শক্তি রয়েছে।’

পরিসংখ্যান অনুযায়ী, টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত পাকিস্তান ও নেদারল্যান্ডসের মুখোমুখি দেখা হয়েছে দুইবার, যেখানে দুটিতেই জয় পেয়েছে পাকিস্তান। সেই ধারাবাহিকতা বজায় রেখে বিশ্বকাপ অভিযান শুরু করতে চায় সালমান আঘার দল। অন্যদিকে, টুর্নামেন্টের প্রথম ম্যাচেই শক্ত প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণের লক্ষ্য নেদারল্যান্ডসের।

নেদারল্যান্ডস একাদশ:
মাইকেল লেভিট, ম্যাক্স ও’দাউদ, বাস ডি লিড, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (উইকেটকিপার ও অধিনায়ক), জ্যাক লায়ন ক্যাশেট, লোগান ভ্যান বিক, রোলফ ভ্যান ডার মার্ভে, আরিয়ান দত্ত, কাইল ক্লাইন ও পল ভ্যান মিকেরেন।

পাকিস্তান একাদশ:
সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, সালমান আলি আঘা (অধিনায়ক), বাবর আজম, উসমান খান (উইকেটকিপার), শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss