1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

হাদি হত্যার নিরপেক্ষ তদন্ত দাবিতে যমুনার সামনে অবস্থান: পুলিশের বাধায় জাবেরসহ আহত অন্তত ৪০

নিউজডেস্ক
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ Time View

শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের বাধার মুখে পড়ে ইনকিলাব মঞ্চ। এ সময় ছোড়া সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের, রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারসহ অন্তত ৪০ জন আহত হন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে অনেককে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। প্রতিবেদন লেখার সময় বিকেল ৫টা পর্যন্ত বাংলামোটর এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে যমুনার সামনে নতুন করে অবস্থান কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির নেতাকর্মীরা দাবি জানান, হাদি হত্যার তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে করতে হবে এবং শুক্রবারের মধ্যেই সরকারকে এ বিষয়ে জাতিসংঘে আনুষ্ঠানিক চিঠি পাঠাতে হবে।

এই কর্মসূচিতে অংশ নেন নিহত শরিফ ওসমান বিন হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

বৃহস্পতিবার রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনেও একদল আন্দোলনকারী অবস্থান নেন এবং হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন। পরে তারা দুই ভাগে বিভক্ত হয়ে সেখানেই রাতভর অবস্থান কর্মসূচি চালিয়ে যান।

রাত সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন,
‘আমাদের একমাত্র দাবি—হাদি হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে হতে হবে। এর বাইরে আমাদের কোনো দাবি নেই। যতক্ষণ পর্যন্ত সরকার জাতিসংঘে চিঠি না পাঠাবে, ততক্ষণ আমরা যমুনার সামনে অবস্থান চালিয়ে যাব।’

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে জানানো হয়, যমুনার সামনে তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। এ কারণে পূর্বঘোষিত ‘ভ্যান র‍্যালি’ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

হাদি হত্যার ঘটনায় দীর্ঘ সময় পার হলেও তদন্তের দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ বাড়ছে আন্দোলনকারীদের মধ্যে। তাদের অভিযোগ, প্রশাসনিক নিষ্ক্রিয়তার কারণে ন্যায়বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss