1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে ব্যাংক বন্ধ

নিউজডেস্ক
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯১ Time View

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এই দুই দিন সারাদেশে ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিত থাকবে এবং ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা সরকারি ছুটিতে থাকবেন।

রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত বিশেষ ছুটি ঘোষণা করে একটি নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, সরকার কর্তৃক জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকও ব্যাংকিং খাতে একই দিনে ছুটি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, নির্বাচনকালীন সময়ে ভোটগ্রহণ ও গণভোট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

এর আগে, গত ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। একই সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগে সুবিধার্থে আগামী ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশেষ ছুটি দেওয়ার সিদ্ধান্তও জানানো হয়।

সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে নির্বাচন ও গণভোটের দিনগুলোতে ব্যাংকিং লেনদেন বন্ধ থাকবে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচন পরবর্তী দিন থেকে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক নিয়মে পুনরায় শুরু হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss