1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

বিশ্বমানের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রতিশ্রুতি ডা. তাসনিম জারার

নিউজডেস্ক
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৭৪ Time View

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা বিশ্বমানের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি গ্যাসসহ এলাকার বিভিন্ন সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজধানীর খিলগাঁও মডেল কলেজে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব প্রতিশ্রুতি দেন।

এর আগে সকালে দাশেরকান্দি বাজার এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন ডা. তাসনিম জারা। প্রচারণা শেষে দুপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি তার নির্বাচনী ইশতেহার আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন।

ইশতেহারে ডা. তাসনিম জারা বলেন, নির্বাচিত হলে ঢাকা-৯ আসনের প্রতিটি স্কুলে আধুনিক ল্যাবরেটরি ও সমৃদ্ধ লাইব্রেরি চালু করা হবে, যাতে শিক্ষার্থীরা মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা লাভ করতে পারে। স্বাস্থ্যসেবা উন্নয়নে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও নার্সসহ জনবল নিয়োগ করা হবে এবং এলাকাভিত্তিক কমিউনিটি ক্লিনিকগুলোকে আরও কার্যকর ও শক্তিশালী করা হবে।

তিনি আরও বলেন, ঢাকা-৯ আসনের অন্যতম বড় সমস্যা মাদক। এই সমস্যা নিরসনে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং একই সঙ্গে মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সহযোগিতা করা হবে।

ইশতেহার ঘোষণার আগে বক্তব্যে ডা. তাসনিম জারা বলেন, “ঢাকা-৯ এই শহরের প্রাণ হলেও আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। আমরা গুলশান-বনানীর মতো এলাকায় যেভাবে কর ও বিল দিই, ঠিক একইভাবে কর দিই, কিন্তু সেবা পাই তৃতীয় শ্রেণির। ভোটের সময় নেতারা আসেন, ভোট নেন, তারপর উধাও হয়ে যান। রাষ্ট্র আমাদের শুধু রাজস্ব আদায়ের উৎস হিসেবে দেখেছে, নাগরিক হিসেবে দেখেনি।”

তিনি আরও বলেন, “আমি কোনো পেশাদার রাজনীতিবিদ নই। আমি এই এলাকারই মেয়ে। আমার কথা স্পষ্ট—ঢাকা-৯ এর অবহেলার দিন শেষ। আমরা সমান কর দিই, আমাদের অধিকারও সমান। আমাদের ন্যায্য পাওনা আমরা বুঝে নেব।”

অনুষ্ঠানে ডা. তাসনিম জারা ছয়টি প্রধান সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধান প্রস্তাব করেন এবং সেগুলোর আলোকে তার নির্বাচনী ইশতেহার পাঠ করেন।

উল্লেখ্য, গত শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তার নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss