1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

দীর্ঘ ২ বছর পর খুলছে গাজার রাফাহ ক্রসিং, মানবিক আশা জেগেছে

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৩৩ Time View

দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে গাজা ও মিশরের গুরুত্বপূর্ণ সীমান্ত রাফাহ ক্রসিং খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরাইল। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আগামী রোববার (১ ফেব্রুয়ারি) থেকে ক্রসিংটি কার্যকর হবে বলে জানানো হয়েছে।

রাফাহ ক্রসিং গাজার বাসিন্দাদের জন্য এক গুরুত্বপূর্ণ প্রবেশপথ, বিশেষ করে রোগী ও জরুরি পরিস্থিতিতে। ২০২৪ সালের মে মাসে দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে সামরিক অভিযান চালানোর পর ইসরাইল পুরোপুরি ক্রসিংটি বন্ধ করে দেয়, যা গাজার মানবিক সংকট আরও গভীর করে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে রাফাহ ক্রসিং পুনরায় খুলে দেওয়া হবে।

ইসরাইলি সরকারি সংস্থা সিওজিএটি জানিয়েছে, যারা যুদ্ধ চলাকালে গাজা ছেড়ে মিসরে গিয়েছিলেন, শুধুমাত্র তারা নির্দিষ্ট শর্তে গাজার উপত্যকায় ফিরে আসতে পারবেন। প্রত্যাবর্তনের আগে অবশ্যই ইসরাইলের পূর্বানুমোদিত নিরাপত্তা ছাড়পত্র নিতে হবে।

যদিও ২০ লাখেরও বেশি মানুষের মধ্যে কতজনকে প্রতিদিন সীমান্ত অতিক্রম করতে দেওয়া হবে তা এখনও জানানো হয়নি। তবে এই সিদ্ধান্তে গাজার মানুষের দীর্ঘদিনের মানবিক সংকট ও বিচ্ছিন্নতা কিছুটা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss