1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

নির্বাচন সফল না হলে দেশ গণতন্ত্রে ফিরতে পারবে না: ড. আলী রীয়াজ

নিউজডেস্ক
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৭২ Time View

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফল না হলে বাংলাদেশ বৃত্তচক্রে পড়ে গিয়ে গণতন্ত্রে রূপান্তর হতে পারবে না। বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীতে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

ড. রীয়াজ বলেন, “এবারের জাতীয় নির্বাচন ও গণভোটকে যদি অস্বীকারও করা হয়, তবুও এটি অন্যান্য ১২টি নির্বাচনের মতো নয়, কারণ এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে চব্বিমের মতো একটি ঘটনার পর।” তিনি আরও বলেন, “এই নির্বাচনের ওপর নির্ভর করছে বাংলাদেশ গণতান্ত্রিক রূপে পৌঁছাতে পারবে কি না। বিগত নির্বাচনগুলোতে গণতন্ত্রের স্থায়ী ভিত্তি স্থাপন হয়নি।”

তিনি রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতের আহ্বান জানান এবং উল্লেখ করেন, “কিছু সংস্কার এজেন্ডা তৈরির লক্ষ্যে সংস্কার কমিশন গঠন করা হয়। বিদ্যমান সংবিধান অক্ষুণ্ন রেখে এগোতে গেলে বাংলাদেশ কোথাও না কোথাও ভুল করবে।”

ড. রীয়াজ আরও বলেন, “এলই দীর্ঘ ৯ মাস ধরে রাজনৈতিক দলগুলো এক সঙ্গে বসেছেন এবং বিদ্যমান ব্যবস্থার পরিবর্তনের তাগিদ ছিল।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss