1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি পক্ষ উঠেপড়ে লেগেছে: তারেক রহমান

নিউজডেস্ক
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ Time View

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি পক্ষ সক্রিয়ভাবে চেষ্টা চালাচ্ছে। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আপনারা তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ কেন্দ্রে গিয়ে পড়বেন। ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নেবেন।”

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নোয়াখালীর হাতিয়া উপজেলার প্রধান সমস্যা নদীভাঙন বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ব্লক বাঁধ নির্মাণের মাধ্যমে এলাকার সৌন্দর্য ও নিরাপত্তা বাড়ানো হবে।

তিনি আরও বলেন, “আমি আপনাদের সমস্যাগুলো লিখে রাখলাম। ক্ষমতায় গেলে টেকসই বেড়িবাঁধসহ নদীভাঙন রোধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। আপনারা ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে জয়যুক্ত করুন।”

বিএনপির চেয়ারম্যান বলেন, “ভোটের পরে আমি আপনাদের দেখতে আসবো। তখন একসঙ্গে বসে কথা বলবো। বিএনপি জনগণের দল। এ দল ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষমতার মালিক হবে দেশের জনগণ।”

মা ও বোনদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা দেশের উন্নয়নের গর্বিত অংশীদার। আপনাদের সুবিধার্থে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে।”

নোয়াখালী-৬ আসনে বিএনপির প্রার্থী মো. মাহবুবের রহমান শামিমকে পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, “আপনারা তাকে ভোট দিন, আপনাদের উন্নয়নের দায়িত্ব আমরা নেবো ইনশাআল্লাহ।”

জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে বক্তব্য রাখেন—
নোয়াখালী-৬ আসনে বিএনপির প্রার্থী মো. মাহবুবের রহমান শামিম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুজ্জামান হাফিজসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss