1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

বয়কট গুঞ্জনের মধ্যেই বিশ্বকাপ দল ঘোষণা করল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৯৮ Time View

বাংলাদেশ ইস্যুতে টি–টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের গুঞ্জনের মধ্যেই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। প্রশ্ন উঠেছিল—২০০৯ সালের চ্যাম্পিয়নরা কি আসন্ন বিশ্বকাপ বয়কট করবে?

গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছিলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যা নির্দেশ দেবেন, পিসিবি সেই সিদ্ধান্তই অনুসরণ করবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিতে বর্তমানে শেহবাজ শরিফ সুইজারল্যান্ডে অবস্থান করছেন। তিনি দেশে ফেরার আগেই আজ বিশ্বকাপের দল ঘোষণা করল পিসিবি।

দল ঘোষণার সবচেয়ে বড় চমক—হারিস রউফের বাদ পড়া। বিগ ব্যাশ লিগে দুর্দান্ত পারফরম্যান্স করলেও জায়গা হয়নি তার। মেলবোর্ন স্টার্সের হয়ে ১১ ম্যাচে ২০ উইকেট নিয়ে তিনি ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি। তবুও এই পেসারকে ছাড়াই স্কোয়াড সাজিয়েছে পাকিস্তান।

অন্যদিকে, বিগ ব্যাশে খুব একটা ভালো করতে না পারলেও বাবর আজম দলে জায়গা ধরে রেখেছেন। সিডনি সিক্সার্সের হয়ে ১১ ম্যাচে ২০২ রান করেছেন তিনি, স্ট্রাইক রেট ছিল ১০৩.০৬।

পাকিস্তানের পেস আক্রমণের দায়িত্ব থাকবে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও সালমান মির্জার ওপর। তাদের সহায়তায় থাকবেন পেস অলরাউন্ডার ফাহিম আশরাফ। স্পিন বিভাগে রাখা হয়েছে আবরার আহমেদ, উসমান তারিক এবং অলরাউন্ডার শাদাব খান ও মোহাম্মদ নাওয়াজকে।

এই স্কোয়াডে জায়গা পাওয়া সালমান আলী, ফাহিম আশরাফ, খাজা নাফে, সালমান মির্জা, সাহিবজাদা ফারহান ও উসমান তারিক প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। আর বাবর আজম, ফখর জামান, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, সাইম আয়ুব, শাহিন আফ্রিদি, শাদাব খান ও উসমান খান এর আগেও বিশ্বকাপের অভিজ্ঞতা অর্জন করেছেন।

পাকিস্তান বিশ্বকাপ স্কোয়াড

সাইম আয়ুব, সাহিবজাদা ফারহান, বাবর আজম, ফখর জামান, খাজা নাফে, উসমান খান, সালমান আগা আলী (অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, আবরার আহমেদ, সালমান মির্জা, নাসিম শাহ ও উসমান তারিক।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss