1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

বাংলাদেশের বিষয়ে আইসিসির সিদ্ধান্তে হতাশ শহীদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৩৩ Time View

বাংলাদেশকে নিয়ে আইসিসির সাম্প্রতিক সিদ্ধান্তকে অসঙ্গতিপূর্ণ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ প্রত্যাখ্যান করায় তিনি হতাশা প্রকাশ করেছেন।

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানালে নিরাপত্তা শঙ্কার কথা বিবেচনায় নিয়ে আইসিসি তাদের ম্যাচ দুবাইয়ে আয়োজন করে। একইভাবে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর ভারতে খেলতে নিরাপত্তা শঙ্কার কথা জানায় বাংলাদেশ। তবে বিসিবির সেই অনুরোধ আইসিসি গ্রহণ করেনি।

এ সিদ্ধান্তের সমালোচনা করে আফ্রিদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন,
‘আমি একজন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার। বাংলাদেশেও খেলেছি, আইসিসির বিভিন্ন ইভেন্টেও অংশ নিয়েছি। আজ আইসিসির অসঙ্গতিপূর্ণ অবস্থান আমাকে গভীরভাবে হতাশ করেছে। ২০২৫ সালে পাকিস্তান সফরে না যাওয়ার ক্ষেত্রে ভারতের নিরাপত্তা উদ্বেগ গ্রহণ করা হয়েছে, অথচ একই ধরনের বোঝাপড়া বাংলাদেশকে দিতে তারা অনিচ্ছুক।’

আফ্রিদি আরও বলেন, ক্রিকেটের পরিচালনা হওয়া উচিত ন্যায্যতা ও ধারাবাহিকতার ভিত্তিতে।
‘বৈশ্বিক ক্রিকেট পরিচালনার ভিত্তি হলো ধারাবাহিকতা ও ন্যায্যতা। বাংলাদেশের খেলোয়াড়রা এবং দেশের কোটি কোটি সমর্থক সম্মানের দাবিদার, দ্বৈত মানদণ্ডের নয়। আইসিসির উচিত সেতু গড়া, সেতু ভাঙা নয়।’

বাংলাদেশ ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় শেষ পর্যন্ত তাদের বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ থাকছে না। ভারতে গিয়ে খেলবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত জানাতে আইসিসি গত বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছিল বিসিবিকে। সেদিন বাংলাদেশ আগের সিদ্ধান্তেই অনড় থাকার কথা জানায়। এর দুই দিন পর আইসিসি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়।

বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে সুযোগ পাচ্ছে স্কটল্যান্ড। আইসিসি র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটিশরা এই সুযোগ পেয়েছে। বর্তমানে তাদের রেটিং ১৮২ এবং পয়েন্ট ৪১৭৮, যা তাদের অবস্থান ১৪তম স্থানে রেখেছে। যদিও দলটি ইউরোপিয়ান বাছাইপর্বে নেদারল্যান্ডস, ইতালি ও জার্সির পেছনে থেকে বাদ পড়েছিল।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss